Breaking News:


শিরোনাম :
মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস ভারতীয় সীমান্তে চার দিন ধরে পড়ে আছে বাংলাদেশির ‘গুলিবিদ্ধ লাশ’ দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মঙ্গল বা আনন্দ নয়, এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল কদমতলীতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন : নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ইরানে ভূপাতিত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স হামে আরও ৬ শিশুর মৃত্যু: আজ থেকে টিকাদান শুরু ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বিনিয়োগে বাধা দূর করার আশ্বাস

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

  • ০৮:৩২ পিএম, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সরকারি চাকরি সংশোধন বিল- ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

রবিবার ৫ মার্চ বিকেল দিকে অন্তর্বর্তী সরকার সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করে বিল পাস করা হয়।

বৈঠকে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের সদস্যরা এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ রাখার প্রস্তাব করেন। এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech