শিরোনাম :
রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল: মামলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলি নিরাপদ ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ফরিদপুরে বাস–অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ আগামী বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঈদুল আজহা শেষে ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল হোয়াইট হাউসের কাছে আবারও গুলি, বন্দুকধারী নিহত জার্মানির আমান গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ করছে : সিইও রামিসা হত্যা মামলার দ্রুত বিচারে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা

  • ০৭:১২ পিএম, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে

বুধবার ৮ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রগুলো এরইমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কেন্দ্র সচিবদের কাছ থেকে এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে। ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। প্রবেশপত্র সংক্রান্ত কোনো তথ্যের জন্য বোর্ডের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-২২৩৩৬৯৮১৫) যোগাযোগ করা যাবে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech