শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

  • ০৭:২৪ পিএম, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে এই বিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।

বুধবার ৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে মনে করে বাংলাদেশ। পাশাপাশি পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং এটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ।

আরও বলা হয়, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তাকারী সব পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তাই হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর বুধবার সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয়েছে তেহরানও।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech