শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

  • ০৭:২৯ পিএম, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

আজ বুধবার ৮ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ১০ মিনিটের ব্যবধানে একসঙ্গে অসংখ্য জায়গায় হামলা চালায় দখলদাররা। এতে কয়েক মিনিটের মধ্যেই লেবাননে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন এই হতাহতের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এত মানুষ আহত ও নিহত হয়েছেন যে হাসপাতালগুলোতে আর রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।

তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।

তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”

“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”

রেডক্রস জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় আহত ও নিহতদের উদ্ধার করতে গেছে। আজ বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি তাদের মিত্ররাও যুদ্ধ বন্ধ করবে। কিন্তু ইসরায়েল এ শর্ত মানেনি। তারা লেবাননে হামলা করেই যাচ্ছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech