শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি অবরোধ সমর্থন করবে না যুক্তরাজ্য

  • ০৯:৪৩ পিএম, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত হরমুজ প্রণালির নৌ-অবরোধে যুক্তরাজ্য কোনোভাবেই সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সোমবার ১৩ এপ্রিল প্রকাশিত এক বিবৃতিতে স্টারমার স্পষ্ট করেন, চাপের মুখে নতি স্বীকার করে ব্রিটেন ইরানের সঙ্গে কোনো যুদ্ধে জড়াবে না।

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এবং এটি সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখাই এখন ব্রিটেনের প্রধান লক্ষ্য। গত কয়েক দিন ধরে লন্ডন এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় রাখবে।

তিনি আরও বলেন ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সেনাদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না।

সামগ্রিকভাবে ইরান যুদ্ধের ৪৫তম দিনে এসে আন্তর্জাতিক অঙ্গন চরম মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ট্রাম্পের অবরোধের ঘোষণা বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০৩ ডলারের ওপরে নিয়ে গেছে, অন্যদিকে ব্রিটেন ও চীনের মতো প্রভাবশালী রাষ্ট্রগুলো এই পরিস্থিতিকে আরও জটিল না করার পরামর্শ দিচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech