শিরোনাম :
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান

  • ১১:৪৫ এএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান নতুন একটি প্রস্তাব দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এবং দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাকিস্তানের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করেননি।

একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দফার আলোচনা থেকে কোনো চূড়ান্ত চুক্তি আসেনি। তবে এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং চলমান কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech