।।বিকে ডেস্ক।।
চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি প্রতিনিধি দল দেশটি সফরে গেছেন।
বুধবার এপ্রিল ১৫ রাত সোয়া ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দলের সদস্যরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
আরও রয়েছেন— আলতাফ হোসেন চৌধুরী, নজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, মো. হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাইয়েদ আল নোমান, মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহম্মেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।