শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  • ১০:৫৯ এএম, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

।।বিকে ডেস্ক।।
টানা দুই দিনে ১২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনেছে। তার আগের দিন অর্থাৎ বুধবার একটি বাণিজ্যিক ব্যাংক থেকে কেনে ৭ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংক দুই দিনই প্রতি ডলার কিনতে খরচ করেছে ১২২ টাকা ৭৫ পয়সা।

প্রায় দেড় মাস বাজার থেকে মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। তার আগে গত ২ মার্চ আড়াই কোটি ডলার কেনা হয় ১২২ টাকা ৩০ পয়সায়। সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৫৬১ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে হয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

গত মার্চ মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারির মাসের দায় বাবদ প্রায় ১৩৭ কোটি ডলার পরিশোধের পর মোট রিজার্ভ কমে হয়েছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। তখন বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ নেমেছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।

এদিকে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্সের আসা এখনো ইতিবাচক ধারায় রয়েছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে ব্যাংক মাধ্যমে ১৬১ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৮ কোটি ডলারের। তার মানে চলতি মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ। যদিও বৈদেশিক মুদ্রা আয়ের আরেক উৎস পণ্য রপ্তানি আয় টানা আট মাস ধরে কমছে। গত মার্চে ৩৪৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কম।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের পাশাপাশি দামও বেড়েছে। ফলে জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় বেড়েছে। ফলে রিজার্ভের ওপর বাড়তি চাপ পড়ছে। এমন পরিস্থিতি রিজার্ভ ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech