শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ

  • ১১:০৮ এএম, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে আজ। এ ছাড়া গণমিছিল থেকে জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবি জানানো হবে।

শনিবার বিকাল ৫টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ঢাকা মহানগর ১১ দলের উদ্যোগে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

এই গণমিছিলে ১১ দলের শীর্ষ নেতা ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ১৮ এপ্রিল শনিবার গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। ২৫ এপ্রিল ঢাকার বাইরে সব বিভাগীয় জেলায় গণমিছিল করবে তারা। এ ছাড়া ২ মে সব জেলায় গণমিছিল করা হবে।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। এখন প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে আইনে রূপান্তর করে তা সংবিধানে যুক্ত করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech