শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা

  • ১১:২২ এএম, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে। এ ছাড়া জাগপার কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে সাড়ে ৫টায় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এর আগে, শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এসময় কিছু নেতাকর্মী জাগপা কার্যালয়ের টিনের বেড়া ভাঙচুর ও কার্যালয়ের ভেতরে চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে আবারও মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা প্রধানমন্ত্রীর তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবঞ্চিত ঘোষণা করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনই জাগপা নেতা রাশেদ প্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছেন। তিনি রাজনৈতিকভাবে একটি দলের বিরোধীতা করতেই পারেন, তবে তা হতে হবে নিয়মের মধ্য দিয়ে, রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে। কিন্তু তিনি তা না করে কটূক্তি করে প্রধানমন্ত্রীর মানহানি করেছেন।

আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে এর বিচার আমরা দাবি করছি। পঞ্চগড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছে।

অন্যদিকে, জাগপা নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলীয় প্রতিহিংসার কারণে তাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তবে তাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি বলে দাবি করেন তারা।

অন্যদিকে জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ‘২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম, গণঅভ্যুত্থানের পরে বাকস্বাধীনতা ফিরে পাব। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech