Breaking News:


শিরোনাম :
দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি চীন সফরে গেছেন মির্জা ফখরুল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা : মানতে হবে যে ১৪ নির্দেশনা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ট্রাম্প

ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

  • ০৯:১৩ পিএম, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুদ্ধবিরতির সময়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ দ্রুত নতুন করে গড়ে তুলছে।

বর্তমানে এই মজুদ গড়ার গতি যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

সোমবার ২০ এপ্রিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্গঠনের ভিডিও ফুটেজসহ এক বার্তায় তিনি এই তথ্য জানান।

জেনারেল মুসাভি বলেন, “যুদ্ধবিরতির এই সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চ প্ল্যাটফর্ম) হালনাগাদ এবং পুনরায় পূর্ণ করার গতি আগের চেয়ে অনেক বেশি।

আমাদের কাছে তথ্য আছে, শত্রুপক্ষ নিজেদের জন্য এমন অনুকূল পরিস্থিতি তৈরি করতে অক্ষম এবং তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধাপে ধাপে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।”

ইরানের বিরুদ্ধে চালানো যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে দাবি করে তিনি বলেন, তারা যুদ্ধের এই পর্যায়েও হেরেছে! তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে, একই সঙ্গে লেবানন ও এই অঞ্চলেও তাদের পরাজয় হয়েছে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech