শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬ দেশের সাধারণ ও নিম্নআয়ের ৬৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহারকারী মূল্যবৃদ্ধির বাড়তি চাপের আওতামুক্ত বিজিবির দৃঢ়তায় ২৪ ঘণ্টায় ৮টি পুশইন অপচেষ্টা প্রতিহত: ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ জাতিসংঘের দাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপে বাংলাদেশের প্রথম জয় জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা: জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ

  • ০৯:১৭ পিএম, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী দুটি জাহাজ ভিড়েছে। বন্দরের ডলফিন জেটিতে একযোগে দুই জাহাজ থেকে জ্বালানি তেল খালাস কার্যক্রম চলছে। এছাড়া ডিজেল নিয়ে আসা আরও দুটি এবং অকটেন নিয়ে আসা একটি জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করেছে।

সোমবার ২০ এপ্রিল ডলফিন জেটিতে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি ওকট্রি এবং প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি কেপ বনি থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা।

এছাড়া প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লিয়ান সং হু’, প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ এবং প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেনবাহী জাহাজ ‘এমটি নেভি সিয়েলো’ বাংলাদেশের জলসীমায় (বহির্নোঙরে) ঢুকেছে।

তিনি জানান, জ্বালানি সংকটের মধ্যে গত ১৯ দিনে দেশীয় তিনটি বেসরকারি প্রতিষ্ঠানে উৎপাদিত ১৫ হাজার ১৭০ টন অকটেন নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন সরবরাহ করেছে সুপার পেট্রো পিএলসি।

প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রোল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেলও দিয়েছে বিপিসিকে। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড অকটেন দিয়েছে ৩ হাজার ২৬৪ টন, পেট্রোল ১ হাজার ২৫৪ টন এবং ডিজেল ১ হাজার ৮৯৬ টন। অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রোল এবং ৫১৮ মেট্রিকটন ডিজেল সরবরাহ করেছে বিপিসিকে।

সূত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech