শিরোনাম :
সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী

  • ০৮:৫৮ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার ২১ এপ্রিল বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটির প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার। সরকারের অনেক সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাকে পণ্য বিক্রি করা হয়। এছাড়া, ফ্যামিলি কার্ড আছে, সেটির আস্তে আস্তে বিস্তার হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, এই মুহূর্তে আমদানি পণ্যের মজুত স্থিতিশীল। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। বাজার ব্যবস্থাপনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech