শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা-কমতে পারে গরম

  • ১০:১৮ এএম, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দীর্ঘ তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে।

রবিবার ২৬ এপ্রিল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে সারাদেশের জন্য সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়া ডটকমের পূর্বাভাসে কানাডার সাসকাচুয়ার ইউনিভার্সিটির আবহাওয়া হবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে জানিয়েছেন, রবিবার সকাল ১০ পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে ৩ থেকে ৪ টি শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

এছাড়া ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বজ্রপাত সহ ৪ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।

সিলেট বিভাগে আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা বজ্রপাত সহ ৪ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।

রাজশাহী বিভাগে আজ সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বজ্রপাত সহ কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।

ঢাকা বিভাগে বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উপর দিয়ে আজ স্বাধীন ২/৩ ঘণ্টা পর-পর হালকা বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। তবে খুলনা ও বুরশলি বিভাগে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে পূর্বাভাসে জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech