Breaking News:


শিরোনাম :
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও বিস্তৃত ও কৌশলগত হয়েছে : সারা কুক সারাদেশে বৃষ্টি সহ বজ্রবৃষ্টি আভাস: ঝড় হতে পারে যেসব অঞ্চলে প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার ‘প্রক্সি’ দিতে গিয়ে ধরা পড়া যুবকের ১ বছরের কারাদণ্ড ইরানের সঙ্গে বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

  • ১০:২৮ এএম, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার ২৮ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝুঁকিভিত্তিক মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ওই আয়কর রিটার্ন ফাইল নির্বাচন করা হয়। এর মধ্যে জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

অডিট নির্বাচনের ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত বিবেচনার সুযোগ থাকায় অনেক সময় করদাতা হয়রানির অভিযোগ উঠত। ডিজিটাল এই পদ্ধতি চালুর ফলে হয়রানি কমবে এবং সাধারণ করদাতাদের মধ্যে এনবিআর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।

এনবিআর জানায়, রিস্ক বেইজড অডিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে এসব রিটার্ন নির্বাচন করা হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে ২০২৫ সালের জুলাই মাসে র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কয়েকটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় অডিট নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয়েছে, যা করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।

এনবিআর আরও জানায়, স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি মনে করছে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি একদিকে যেমন স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech