শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর

  • ০৬:১৩ পিএম, শুক্রবার, ১ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে।একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন এবং নানা বিষয়ের ওপর  আলোচনা করেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।

এছাড়া ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর জোর দেন তিনি।

আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘অতীতে আমরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলাম। এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ’

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, চলমান জ্বালানি সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমাধান নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech