শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯

  • ০৬:২৬ পিএম, শুক্রবার, ১ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের মধ্য প্রদেশের নর্মদা নদীতে বরগি বাঁধের জলাশয়ে এক পর্যটকবাহী ক্রুজ নৌকা ‍উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল সন্ধ্যার দিকে হওয়া এ মর্মান্তিক ঘটনায় এখনও অনেকে নিখোঁজ, বলছে ভারতীয় গণমাধ্যমগুলো।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্য প্রদেশ ট্যুরিজম-পরিচালিত নৌযানটি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আচমকাই ৬০-৭০ কিলোমিটার বেগের বাতাসের কবলে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই উল্টে যায়।

২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুই নারীসহ ৯ জনের মৃতদেহ মিলেছে। ৫ শিশুসহ অন্য নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চলছে।

দুর্ঘটনার সময় পর্যটকবাহী ওই নৌযানে কয়েক ডজন আরোহী ছিলেন বলে জানালেও কোনো গণমাধ্যমই যাত্রী ও ক্রু’র প্রকৃত সংখ্যা বলতে পারেনি।

বেঁচে যাওয়া এক যাত্রী বলেছেন, যাত্রার শুরুতে তাদেরকে কোনো লাইফ জ্যাকেটই দেওয়া হয়নি। নৌকা ডুবে যাওয়ার সময় আতঙ্কের মধ্যে তারাই একে অপরকে লাইফ জ্যাকেটগুলো দেন।

এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

উল্টে যাওয়া নৌকাটি আবহাওয়াজনিত নিরাপত্তারীতি মেনে চলেছিল কিনা তা খতিয়ে দেখতেও তিনি নির্দেশ দিয়েছেন।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech