শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

নিজেদের জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প

  • ০৬:১৯ পিএম, শনিবার, ২ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
নিজেদের জলদস্যু হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের পর ইরানিদের জাহাজ ছিনতাই করছে তাদের নৌবাহিনী। এরপর এসব জাহাজের কার্গো ও তেল বিক্রি করা হচ্ছে। যা থেকে তাদের লাভও হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার ১ মে ফ্লোরিডায় একটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা জাহাজের ওপর নামি এবং জাহাজের নিয়ন্ত্রণ নিই। এরপর কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা।

তিনি আরও বলেন, আমরা জলদস্যুর মতো। আমরা এক প্রকার জলদস্যুই। কিন্তু আমরা (ইরানিদের সঙ্গে) কোনো খেলা খেলছি না।

ট্রাম্প এমন সময় মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে দস্যুতার সঙ্গে মেলালেন যখন ইরানিদের হরমুজ অবরোধের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন বিষেজ্ঞরা প্রশ্ন তুলেছেন।

ইরানের এই অবরোধের জবাবে তাদের ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌ সেনারা ইরানি বন্দরে জাহাজ আসা ও যাওয়া বন্ধ করে দিয়েছে। এরসঙ্গে ভারত মহাসাগর থেকে ইরানিদের দুটি জাহাজও জব্দ করেছে। যার একটি ছিল পণ্যবাহী আরেকটি তেলবাহী ট্যাংকার জাহাজ।

কয়েকদিন আগে ট্রাম্প বলেছেন, ইরানের ওপর বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর প্রেক্ষিতে ওইদিনই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। টানা ৪০ দিন যুদ্ধের  পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরান এখনো হরমুজ আটকে রেখেছে।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech