শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

  • ১০:১০ পিএম, বুধবার, ৬ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেলের ট্যাংকার হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ।

বুধবার ৬ মে দুপুরে ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং প্রক্রিয়া। ছোট ছোট ট্যাংকার জাহাজে করে ক্রুড অয়েল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর শুরু হবে তেল পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, খুব শিগগিরই আরও এক লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাবে। ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা ওই ১ লাখ টন অপরিশোধিত তেল হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।

উল্লেখ্য, ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech