Breaking News:


শিরোনাম :
হরমুজ প্রণালি যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে: কাতার লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার মে মাসের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১.৭ শতাংশ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু পুঁথিগত শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা আতাউর রহমান আর নেই ইরানে গোপনে হামলা চালায় আমিরাত! ওয়াল স্ট্রিট জার্নালে চাঞ্চল্যকর তথ্য গ্রামীণ ও স্থানীয় শিল্পে পরিবেশবান্ধব অর্থায়নে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল বৃক্ষরোপণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে

মে মাসের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১.৭ শতাংশ

  • ০৮:১১ পিএম, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
চলতি অর্থবছরের মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৮০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৯০৪ মিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার ১২ মে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে ধারাবাহিক স্থিতিশীলতা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত প্রবাসীরা দেশে ৩০ হাজার ৬১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৫ হাজার ৪৪১ মিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech