Breaking News:


শিরোনাম :
হরমুজ প্রণালি যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে: কাতার লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার মে মাসের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১.৭ শতাংশ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু পুঁথিগত শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা আতাউর রহমান আর নেই ইরানে গোপনে হামলা চালায় আমিরাত! ওয়াল স্ট্রিট জার্নালে চাঞ্চল্যকর তথ্য গ্রামীণ ও স্থানীয় শিল্পে পরিবেশবান্ধব অর্থায়নে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল বৃক্ষরোপণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

  • ০৮:১৪ পিএম, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় বাংলাদেশি দুই নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।

নিহত দুই বাংলাদেশি হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম  নাহিদ।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সরকার।

লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।

বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech