শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • ১০:২৫ এএম, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ১৩ মে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা বিআরপিডি সার্কুলার নং-১০ অনুযায়ী, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ হলে চলমান ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একই ধরনের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ বিলম্ব সুদ আরোপ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিআরপিডি সার্কুলার নং-১০/২০২৪-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং এর আওতায় ইতোমধ্যে গৃহীত কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech