শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারটি ইটভাটা বন্ধ, ১১ লাখ টাকা জরিমানা আদায়

  • ১১:৩০ এএম, বুধবার, ২০ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নাটোর জেলার সদর উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চারটি ইটভাটা বন্ধ ও মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৯ মে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছমিনা খাতুন।

অভিযানকালে নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামে মেসার্স এন কে সি ব্রিকস, লেঙ্গুরিয়ার এম জি এম ব্রিকস ও কে এস এ ব্রিকস এবং লালমনিপুরের টিবিএম ব্রিকস এর মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি ইটভাটার উৎপাদন প্রক্রিয়া ধ্বংস সহ সেগুলো বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইট ভাটা বন্ধ এবং জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech