শিরোনাম :
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ১০৭ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট নারী কেলেংকারীতে ভাইরাল গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদে অনিশ্চয়তা দিল্লির বিক্ষোভস্থলে ব্যাপক পুলিশ, ইন্টারনেট বন্ধ, বাড়ছে হামলার শঙ্কা: বিশেষ ঘোষনা দিলেন মোদি একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার তিস্তার পানি বিপদসীমা ছুঁই ভুঁই: আতঙ্কে নদীপাড়ের মানুষ

জার্মানির আমান গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ করছে : সিইও

  • ১০:১৬ এএম, রবিবার, ২৪ মে, ২০২৬
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
জার্মানভিত্তিক সুতা প্রস্তুতকারক আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠান আমান গ্রুপ বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম ও কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কাস নিকোলাউস।

সম্প্রতি রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে আমান গ্রুপের প্রতিনিধিদলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক বাজারের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় বিজিএমইএ’র পরিচালক মো. হাসিব উদ্দিন উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, চলতি বছরের শুরুতে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কিছুটা ধীরগতি দেখা দিলেও বর্তমানে খাতটি ঘুরে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখন বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা পণ্যের বহুমুখীকরণে জোর দিচ্ছি। আমাদের লক্ষ্য শুধু রপ্তানির পরিমাণ বাড়ানো নয়, বরং উচ্চমূল্যের পোশাক উৎপাদন বৃদ্ধি করা।’

তিনি আরও বলেন, আমান গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পকে শুধু সুতা সরবরাহকারী হিসেবেই নয়, বরং কৌশলগত ব্যবসায়িক অংশীদার হিসেবেও সহযোগিতা করতে পারে।

মাহমুদ হাসান খান উল্লেখ করেন, জার্মানির অনেক স্বনামধন্য ব্র্যান্ড এখনো বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করছে না। তিনি আমান গ্রুপকে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা ও ইতিবাচক পরিবর্তনের চিত্র জার্মান ব্র্যান্ডগুলোর কাছে তুলে ধরার আহ্বান জানান।

বৈঠকে মার্কাস নিকোলাউস বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় এবং তারা দেশে আরো কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের হাই-টেক টেক্সটাইল খাতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে।’

তিনি আরও জানান, আমান গ্রুপ তাদের পণ্যের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের উচ্চমানের বা ‘প্রিমিয়াম সেগমেন্ট’-এর ব্র্যান্ডগুলোর চাহিদা পূরণে কাজ করতে চায়।

বৈঠকে পোশাক শিল্পের বৈশ্বিক ও স্থানীয় ঝুঁকি, বাংলাদেশের শ্রমমান, যুক্তরাষ্ট্রের বর্তমান ট্যারিফ নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব নিয়েও আলোচনা হয়। এছাড়া দেশের বন্দর, জ্বালানি, লজিস্টিকস ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কেও মতবিনিময় হয়।

উল্লেখ্য, জার্মানির এই আন্তর্জাতিক সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ‘আমান বাংলাদেশ লিমিটেড’-এর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

আমান গ্রুপের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার ক্রিস্টিন বাউয়ার, রিজিওনাল বিজনেস ডিরেক্টর সঞ্জীব গ্রেওয়াল, ডিরেক্টর গ্লোবাল অ্যাকাউন্টস মার্কাস গ্রোসেলোহম্যান, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রোকন জামান, কমার্শিয়াল ডিরেক্টর এহসানুল হক এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আরশাদ হাসান।

বিজিএমইএ সভাপতি আমান গ্রুপের নতুন বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজিএমইএ’র পক্ষ থেকে সব ধরনের কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন।সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech