শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

ভারত যা চাইবে, তাই পাবে: ট্রাম্প

  • ০৯:১৪ পিএম, মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ভারতের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে লাইভ ফোনকলে যুক্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেময় এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছিল নয়াদিল্লির মার্কিন দূতাবাস। লাইভ ফোনকলে ট্রাম্প বলেন, ভারত আমার এবং আমার দেশের ওপর শতভাগ আস্থা রাখতে পারে। যদি কখনও তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। তারা সেখানে যোগাযোগ করে।

আমরা (যুক্তরাষ্ট্র ও ভারত) ভালোভাবে এগিয়ে চলছি, একের পর এক রেকর্ড তৈরি করছি। আমাদের একটি রেকর্ড অর্থনীতি আছে, রেকর্ড পুঁজিবাজার আছে।

আর যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক, অনেক বড় ভক্ত।

নয়াদিল্লির মার্কিন দূতাবাসের এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মূলত এই অনুষ্ঠানে যোগ দিতেই গত ২৩ মে ওয়াশিংটন থেকে ভারতে উড়ে আসেন রুবিও। অনুষ্ঠানে তিনিও বক্তব্য দেন এবং নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকার ওপর জোর দেন।

কিউবা থেকে আসা তার পরিবারের অভিবাসী পটভূমি এবং যুক্তরাষ্ট্রে তাদের পাওয়া সুযোগগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট নিয়ে নিয়ে আমি সত্যিই গর্বিত, তা হলো— এই দেশ শুধু শুধু বিশ্বজুড়েই নয়, ব্যক্তিবিশেষের কাছেও আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্করও এসেছিলেন মার্কিন দূতাবাসের অনুষ্ঠানে। নিরাপত্তা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র-ভারত ক্রমবর্ধমান সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, “উভয় দেশই সব ধরনের সন্ত্রাসবাদকে মোকাবিলা করার ক্ষেত্রে দৃঢ়ভাবে আগ্রহী এবং এ ইস্যুতে জিরো-টলারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। সন্ত্রাস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের কেন্দ্রবিন্দু।”

সূত্র : আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech