।।বিকে ডেস্ক।।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রবিবার ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে ৫.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের পুনাখা জেলার পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
ভুটান আর বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও ভূম্পিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে বাংলাদেশে কোথাও কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।