শিরোনাম :
সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ৯ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, ঢাকায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

  • ১২:৩৭ পিএম, বুধবার, ১০ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ময়মনসিংহে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বুধবার ৯ জুন সকালে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকালে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজরোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ময়মনসিংহে লাইনচ্যুত ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে যাওয়া রিলিফ ট্রেনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।দ্রুত ট্রেন দুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech