শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

মৌলভীবাজার সীমান্তে বিএসএফ অবিবেচকের মতো গুলি- নিহত ১ : বিজিবি

  • ১১:২৫ এএম, শনিবার, ১৩ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ১২ জুন রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে র্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

নিহত ব্যক্তির নাম মো. মুজিব আলী (২০)। তিনি দত্তগ্রাম এলাকার মো. অজিব আলীর ছেলে।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় কয়েকটি গুলির শব্দ শোনার পর বিষয়টি জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে ঘটনার বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএসএফ চোরাকারবারি লক্ষ্য করে অবিবেচকের মতো গুলি ছোড়ে বলেও উল্লেখ করেছে বিজিবি। এর আগে শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় মুজিব নিহত হওয়ার খবর পাওয়া যায়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-৪৬ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশি ছয়-সাতজনের চোরাকারবারি দল ভারতে প্রবেশ করে। ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাই মালামাল আনার জন্য সীমান্ত পিলার ১৮৫২/৫-এস থেকে অন্তত ৫০০ গজ ভারতের ভেতর লখাইরচর এলাকায় যায়।

সেখানে ১৯৯-ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের ওপর অবিবেচকের মতো দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে বাংলাদেশি চোরাকারবারি মুজিব আলী ঘটনাস্থলে মারা যান। অন্য চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে পালিয়ে এসে আত্মগোপনে চলে যান।

বিজিবি জানায়, নিহত মুজিব আলী কুলাউড়ার দত্তগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আগে থেকে ভারতীয় চোরাই মালামাল আনার সঙ্গে জড়িত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech