শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্র-ইরানের সম্মতিতে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শাহবাজ শরিফ

  • ০৮:৪৮ পিএম, শনিবার, ১৩ জুন, ২০২৬

।। বিকে আন্তরজাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতিতে দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন।

শুক্রবার ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা জানান বলে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত করছি পারস্পরিক সম্মতিতে শান্তিচুক্তির চূড়ান্ত খসড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে। পরবর্তী পদক্ষেপগুলোর জন্য পাকিস্তান উভয়পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে পাকিস্তান মধ্যস্থতা করে যাচ্ছে।

শাহবাজ শরিফ ওই পোস্টে আরও বলেন, শান্তি অর্জনের এত কাছাকাছি আগে কখনোই পৌঁছানো যায়নি।

এদিকে একটি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, চুক্তি সইয়ের সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনা আসছে। তবে এখনো আনুষ্ঠানিক ভেন্যু নির্ধারণ করা হয়নি।

শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তানের নিবিড় মধ্যস্থতার মাঝে যারা শান্তি চুক্তিটি নস্যাৎ করতে চায় তাদের অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে আমরা পুরোপুরি সচেতন আছি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেন। এ বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আজ বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার সময় খুব কাছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech