শিরোনাম :
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জনের প্রাণহানি ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফিরে ‘আসছেন’ তথ্য উপদেষ্টা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বিরোধীদলীয় নারী সদস্যদের পোশাক নিয়ে বিএনপি এমপির মন্তব্যে সংসদে উত্তাপ দীনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জামায়াতের উদ্বেগ চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান: ১৯ জুন জেনেভায় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

  • ০৯:১৩ পিএম, সোমবার, ১৫ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সোমবার ১৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার ( ১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় বিএমএফ পরিবহন বাসটি উল্টে গিয়ে  দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। চালকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হওয়ায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech