শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জনের প্রাণহানি

  • ০৯:১৯ পিএম, সোমবার, ১৫ জুন, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সোমবার একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। বিপুল সংখ্যক মানুষ এই দুর্ঘটনায় আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক। আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুকে জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার  গভীর একটি খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেক যাত্রী গুরুতর ও সামান্য আহত হয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে  এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে গেলে ওই দুর্ঘটনা ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান

সুত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech