শিরোনাম :
রিজার্ভ চুরি: সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ৯ কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ উজবেকিস্তানকে উড়িয়ে কলম্বিয়ার বিশ্বকাপ শুরু সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন – ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিবে না বলা জামায়াতের এমপি ভার্সাই প্রাসাদে যুদ্ধবিরতি চুক্তি সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান চীনের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই : ইউয়ানে বাণিজ্য সহজ করার উদ্যোগ জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ হবিগঞ্জে ৩৭৯ জন চা শ্রমিককে ফ্যামিলি কার্ড প্রদান ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ৩৮

হবিগঞ্জে ৩৭৯ জন চা শ্রমিককে ফ্যামিলি কার্ড প্রদান

  • ১০:২২ এএম, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বুধবার ১৭ জুন বিকেল ৪টায় চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের হাতে এসব কার্ড তুলে দেয়া হয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চা শ্রমিকরা

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

তারা বলেন, এ উদ্যোগের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহসহ সরকারের বিভিন্ন সহায়তা ও সেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগেরই একটি অংশ।

এ কর্মসূচি তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech