শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত

  • ০৩:৩৪ পিএম, রবিবার, ২১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর চালানো এক হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত হয়েছে।

শনিবার ২০ জুন (স্থানীয় সময়) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী সূত্রে জানায়, দক্ষিণ লেবাননে রাতের আঁধারে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো এক হামলায় এক সেনা নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। নিহত ওই সেনার নাম নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ‘মাগলান’ ইউনিটের প্রথম শ্রেণির সার্জেন্ট ছিলেন।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, রাত দেড়টার দিকে নাবাতিন অঞ্চলের কেফার তেবনিত গ্রামে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে একঝাঁক রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় এক সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

সেনাবাহিনী আরও জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আরও এক সেনার অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া আহত বাকি ১০ সেনার অবস্থা গুরুতর নয়।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছিল। গতকাল শনিবার (২০ জুন) সেনাবাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ইসরায়েলি সেনাবাহিনীর ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষা বাহিনীকে হামলা বন্ধের জন্য নতুন রাজনৈতিক পর্যায় থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী সক্রিয় হামলা চালাচ্ছে না। এর বদলে শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতির শর্ত না মানে, তাহলে আত্মরক্ষামূলক কার্যক্রম অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর জবাব দেওয়ার অধিকার রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech