শিরোনাম :
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের হাজারতম ম্যাচে ৪-০ গোলে জাপানের কাছে হেরে তিউনিসিয়ার বিদায় হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ডজনের বেশি সেনা হতাহত তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, হুমকিতে সেতু কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২ প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু

  • ০৭:২২ পিএম, রবিবার, ২১ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত) সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে একজনের ঢাকায় এবং একজনের বরিশালে মৃত্যু হয়েছে।

রবিবার ২১ জুন ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুন মাসেই চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৯৩ জন।

এ ছাড়া বরিশালে ৫৪, খুলনাতে ৫২ এবং চট্টগ্রাম বিভাগে ১৬ জনের শনাক্ত হয়েছে ডেঙ্গু।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত চার হাজার ৯০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ২০ দিনেই সবচেয়ে বেশি। জুনে এখন পর্যন্ত এক হাজার ৭০৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech