ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

  • ১০:২৫ এএম, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

।।বিকে রিপোর্ট।।
আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেলো রাজধানী ঢাকা।

সোমবার ২২ জুন রাত ৯টা ২৯ মিনিটে ২০ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ৯টা ২৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে মাত্র ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। কম্পনটি হালকা হলেও উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় তীব্র কম্পন অনুভূত হয় এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬

তবে ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech