শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষা দেশে ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সায়িদ গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে: রণক্ষেত্র হেমায়েতপুর জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ: মঞ্জু মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু

  • ১১:২৬ এএম, শনিবার, ২৭ জুন, ২০২৬
সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

শুক্রবার ২৬ জুন দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আল বারাকা টাওয়ারটিতে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়মবহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল।

নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও ঐ আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়, ৬টি ইউনিট ২ ঘণ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়েছে।

আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech