শিরোনাম :
মহানবমীর আলোর খেলায় সাজুন উৎসবের রঙে শারদীয় দুর্গাপূজায় দেবীর সাজে পরীমনি: ‘শুভ শক্তির জয় হোক’ রংপুরের পথে প্রধানমন্ত্রী- সৈয়দপুরে রাস্তার দুপাশে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ নাহিদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ইশরাক পূজা মন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার

  • ১০:৩৬ এএম, শনিবার, ৪ জুলাই, ২০২৬
ছবি: ফাইল ফটো, বিকে গ্যালারী

।।বিকে ডেস্ক।।
গত জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার ইতিবাচক প্রভাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন বা ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই স্বস্তিদায়ক তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়ালেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন বা ৩৩ দশমিক ০১ বিলিয়ন ডলার।

এর আগে গত ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে যার পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। সেই হিসাবে মাত্র দুই দিনের ব্যবধানে গ্রস ও নিট— উভয় পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সদ্য বিদায়ী জুন মাসের ৩০ দিনে বৈধ ও ব্যাংকিং চ্যানেলে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার আর্থিক মূল্য প্রায় ৩৪ হাজ৪১ কোটি টাকারও বেশি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech