শিরোনাম :
এনসিপির সমাবেশে বিস্ফোরণে মামলা, তদন্তে তিন সদস্যের কমিটি স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : অভিযানে বিভিন্ন মালামাল জব্দ বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম- প্রতিশোধের দাবিতে উত্তাল দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ অক্টোবর লক্ষ্য ধরে প্রস্তুতি: সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফসিল দেবে ইসি চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বন্যা-ভূমিধসের শঙ্কা প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

  • ১০:৩০ এএম, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ২০২৬ সালের জুন মাসে কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭১ শতাংশ।

বিবিএস জানিয়েছে, জুন মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।

গ্রামীণ এলাকায় জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি মে মাসের ৮ দশমিক ৯৫ শতাংশ থেকে জুনে কমে ৮ দশমিক ৫২ শতাংশে নেমে এসেছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।

শহরাঞ্চলেও জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ০১ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ২৫ শতাংশ।

শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ২৯ শতাংশ থেকে জুনে কমে ৮ দশমিক ৭৬ শতাংশে নেমে এসেছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ থেকে কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে, ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতির হারও কমার ধারা অব্যাহত রয়েছে।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগের বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ।

এ প্রবণতা বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমে আসার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, জুন মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির পয়েন্ট-টু-পয়েন্ট হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ, যা মে মাসের ৮ দশমিক ২১ শতাংশের তুলনায় সামান্য কম।

বিবিএস জানিয়েছে, জুন মাসের মজুরি হার সূচকও দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech