শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

  • ১১:১৯ এএম, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

মঙ্গলবার ১৪ জুলাই এনডিবির ইন্ডিয়ান রিজিওনাল অফিসের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায়।

সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে সম্ভাব্য অর্থায়ন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি পদ্মা সেতু, যমুনা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, যানজটমুক্ত ও প্রযুক্তিনির্ভর করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি ঋণের শর্তাবলি সহনীয় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ড. ডি. জে. পাণ্ডিয়ান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যোগাযোগ খাতের উন্নয়নে এনডিবি বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী। এ খাতে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের যোগাযোগ খাতে এনডিবির অর্থায়নে নতুন প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ে ভবিষ্যতে কারিগরি ও প্রযুক্তিগত পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এনডিবির ঋণের শর্ত ও অর্থায়নের ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ জানানো হয়।

সেতু বিভাগের সচিব এ বিষয়ে সেতু বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech