শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলজেরিয়ার এতিমখানায় আগুন, নিহত ১১ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

  • ০৯:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। যা চলতি মাসের এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

বৃহস্পতিবার ১৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৪ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৪ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৭৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪১ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩২০ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৯২, চট্টগ্রামে ২৪০, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৫৮, খুলনায় ৭৫, রংপুরে ১৩ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৮১৯ জন। যার মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech