শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির সমন্বয়ের আহ্বান জেলা প্রশাসকের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিশ্ববাজারে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম ইন্টারনেট-মেট্রো বন্ধ: নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অবরুদ্ধ দিল্লি

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬

  • ০৯:৪৩ পিএম, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে ৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ২৩ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় দুইজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ৮ হাজার ৭৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech