শিরোনাম :
সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ১৭অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

৫ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

  • ১২:০৬ পিএম, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার ১৯ জুলাই সকালে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech