শিরোনাম :
ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার তিস্তার পানি বিপদসীমা ছুঁই ভুঁই: আতঙ্কে নদীপাড়ের মানুষ অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক নাটোরে খাল খননের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে ভাইরাল ভিডিওর পর দ্বিতীয় বিয়ের দাবি:এমপি নজরুলের সঙ্গে নারীর ভিডিওর খবরে ‘নজর রাখছে’ জামায়াত ইরানে টানা মার্কিন হামলা: ১১তম দিনেও একের পর এক বিস্ফোরণ জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ও ঋণখেলাপিদের অযোগ্য করার প্রস্তাব ১৭ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী

জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত

  • ১০:৩০ এএম, বুধবার, ২২ জুলাই, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেনের বিষয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবির) অভিযোগের পর এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

রকিবুল হাসান খান নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে গত রবিবার এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা সামনে আসে মঙ্গলবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘‘সিআইডির তরফে রকিবুল হাসানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’’

স্বাভাবিক লেনদেনের অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত বা তিনি অভিযোগ থেকে খালাস না পাওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন।

মুখপাত্র বলেন, অভিযোগ প্রমাণ হলে স্থায়ী বরাখাস্ত হবেন। তখন তার সুবিধা ও অন্যান্য আর্থিক বিষয়ে চূড়ান্ত হিসাব করে পাওনা সমন্বয় করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বিভাগে কর্মরত রকিবুল এক নির্বাহী পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অনলাইন জুয়া, বিভিন্ন ধরনের গেমিং জোনে বেটিং ও ক্রিপ্টো কারেন্সির লেনদেন সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে রকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় ডিবি। গোয়েন্দারা তার ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ অর্থের লেনদেনের তথ্য পান।

রকিবুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানেন বাংলাদেশ ব্যাংকের এমন এক কর্মকর্তা বলেন, তদন্তে পাওয়া তথ্যের সূত্র ধরে গত ১৫ জুলাই রকিবুলকে ধরতে বেলা দেড়টায় ডিবির একটি দল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভবনে গিয়েছিল। তবে তাকে পায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech