শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

  • ১১:২৭ এএম, শনিবার, ৮ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার ৮ আগস্ট সকাল ৯টার দিকে দলের কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।

পরিদর্শনকালে নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

এনসিপির নেতারা মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সেজন্য জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech