শিরোনাম :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় সিভিল জজ নিহত মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে লরির ধাক্কা: নিহত ২, আহত ৫ সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর শোক সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি : প্রাথমিক পরিচয় পাওয়া গেছে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলো নেতানিয়াহু চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষনা: পরিচালনা পর্ষদ বিলুপ্ত এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে লরির ধাক্কা: নিহত ২, আহত ৫

  • ১১:৫৩ এএম, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

রবিবার ৯ আগস্ট মধ্যরাতে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় গ্রান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কনটেইনারবাহী একটি লরি একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় লরির নিচে চাপা পড়ে অটোরিকশা ও মোটরসাইকেলটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে ২ জন নিহত ও অন্তত ৫ জন আহত হন।

নিহতরা হলেন রিয়াদ হোসেন (২২) ও জামান আহামেদ (৪২)। আহতদের মধ্যে রিপন (৪০) নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহত জামান আহমেদ নড়াইল সদর থানার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে ও রিয়াদ হোসেন একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে। আহত রিপন মুন্সীগঞ্জের লৌহজং থানার গলতলী গ্রামের মৃত মোতালিব সরদারের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াদ ও জামানকে মৃত ঘোষণা করেন। আহত রিপনসহ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে যাওয়া রমনা থানার এসআই মো. বাবুল বলেন, কনটেইনারবাহী লরি একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি কারকে ধাক্কা দিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানকর্মী নাসির হোসেন বলেন, মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় ১৪ চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি কারকে ধাক্কা দিয়ে ফুটপাথ ঘেঁষে সেটি থেমে যায়। গাড়িটির চালক তখনই নেমে পালিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech