শিরোনাম :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় সিভিল জজ নিহত মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে লরির ধাক্কা: নিহত ২, আহত ৫ সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর শোক সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি : প্রাথমিক পরিচয় পাওয়া গেছে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলো নেতানিয়াহু চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষনা: পরিচালনা পর্ষদ বিলুপ্ত এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় সিভিল জজ নিহত

  • ১২:২৮ পিএম, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জামালপুরে সড়ক দুর্ঘটনায় এ কে এম সামিউল হক (২৭) নিহত হয়েছেন। তিনি জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার ১০ আগস্ট ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

নিহত বিচারক এ কে এম ছামিউল হক নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিচারক সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারে করে ঢাকা লালমাটিয়া এলাকার থেকে জামালপুরের উদ্দেশ্যে বের হন। পরে ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে বিচারক এ কে এম সামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। সামিউল হক ঘটনাস্থলেই নিহত হন এবং প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় জহুরুল ইসলাম বলেন, রাতে ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি জামালপুর আসার সময় ট্রাকের একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech