শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে জামায়াত: রিজভী মহাখালীতে আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ৪ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জামানত ছাড়াই উদ্যোক্তা তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিতে বিশেষ তহবিল আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে, ৭ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সদস্য পদ থাকবে না: চিফ হুইপ এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে গোপনে বিমানে ওঠেন ট্রাম্প

ঢাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে, ৭ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

  • ১০:১৩ এএম, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

বুধবার ১২ আগস্ট সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বুধবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে৷ এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে।

এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে হয়েছে ৫ মিলিমিটার।

অন্যদিকে, গতকাল রাতে সারা দেশের জন্য প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech