শিরোনাম :
টাইগারদের চাপ সামলে অজিদের শক্ত প্রতিরোধে: রোমাঞ্চকর চতুর্থ দিনের অপেক্ষা সবুজে সবুজে ভরবে দেশ- সবার আগে বাংলাদেশ শ্লোগানে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও চারা বিতরণ নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না: ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী যুবলীগের দুই ভাই গ্রেপ্তার ১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু: সামিট এফএসআরইউ থেকে বাড়ছে সরবরাহ অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস

ভোমরা বন্দরে ১ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে

  • ০১:৩৯ পিএম, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।

শনিবার ১৫ আগস্ট ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই বিষয়টি তাদের জানিয়েছেন।

তিনি বলেন, আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। নিয়ম মেনে দুই দেশের যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চলাচল করতে পারবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech