শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় কভার্ড ভ্যানের নিচে প্রাণ গেল আইইউবি ছাত্রের

  • ০৯:০৩ পিএম, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ছবি: বিডি জার্নাল

।।বিকে ডেস্ক।।
রাজধানীর শেরেবাংলা নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার ১৬ আগস্ট সকাল ১০টার দিকে সাবেক বাণিজ্য মেলার মাঠের পাশের সড়কে তিনি দুর্ঘটনায় পড়েন। নিহত অলি নূরের বয়স ২৪ বছর।

তার বন্ধু আরিফুর রহমান বলেন, একটি ব্যাটারিচালিত রিকশা হঠাৎ মোড় ঘুরে অলি নূরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান।

ওই সময় পেছন থেকে আসা একটি আইসক্রিমবাহী কভার্ড ভ্যান তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “অলি নূর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিক থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি কভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ কোনো চালক বা যানবাহন আটক করতে পারেনি বলে জানান ওসি।

রোববার(১৬ আগস্ট) বিকালে ময়নাতদন্ত ছাড়াই অলি নূরের লাশ নিয়ে গেছেন নিহতের স্বজনরা। সূত্র-বিডি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech