।। বিকে ডেস্ক ।।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার ১৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত আইনে র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তিতে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান থাকছে। র্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ, তহবিল, রেকর্ডসহ সংশ্লিষ্ট বিষয় এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। আইনটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে কার্যকর হবে।
সুত্রঃ আমাদের সময়